প্রাথমিকে জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে জরুরি নির্দেশ দিয়েছে সরকার। বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা, পিটিআইয়ের সুপারিনটেডেন্ট, উপজেলা ও থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাক্ষরিত অফিস আদেশে অনুমোদিত মেন্টরিং গাইডলাইন অনুযায়ী করে মেন্টরিং টুলস ব্যবহার করে প্রতিদিন পাঁচটি বিদ্যালয়ের তথ্য সংগ্রহ ও তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত শিখন ঘাটতি চিহ্নিত ও নিরাময়যোগ্য পাঠ পরিকল্পনা (Accelerated Remedial Learning Plan)  অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল।

অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি, শিক্ষার্থী উপস্থিতির তথ্য এবং শিখন ঘাটতি পূরণে গ্রহণ সম্পর্কিত মেন্টরিং টুলস প্রস্তুত করা হয়েছে এবং পাঠানো হয়েছে। মাঠ পর্যায়ের মেন্টর বিদ্যালয় পরীবিক্ষণের পাশাপাশি সংযুক্ত টুলস ব্যবহার করতে হবে। মেন্টরগণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত মেন্টরিং গাইডলাইন অনুযায়ী মেন্টরিং টুলস ব্যবহার করে প্রতিদিন ৫টি বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করাসহ তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

মেন্টরদের মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার, উপজেলা রিসার্চ সেন্টার (ইউআরসি) ও থানা রিসার্চ সেন্টারের (টিআরসি) ইনস্ট্রাক্টর, সহকারী ইউআরসি ও টিআরসি ইনস্ট্রাক্টর।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম