কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কারিগরির ট্রেড পুনর্বিন্যাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারি ৬৪টি টিএসসিতে চলমান ট্রেড এবং ১০০ টিএসসি প্রকল্পের জন্য প্রস্তাবিত ট্রেডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এগুলোকে ১০টি কমন ট্রেডে পুনর্বিন্যাস করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এর ফলে শিক্ষাক্রম আরও দক্ষতানির্ভর হবে এবং শিক্ষার্থীরা দ্বৈত সনদায়নের সুযোগ লাভ করবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোকেশনাল শিক্ষাক্রমকে মানসম্পন্ন ও কর্মমুখী করার উদ্যোগের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়। 

বিদ্যমান প্রতিষ্ঠান ও প্রকল্পের জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর জন্য যে ১০টি কমন ট্রেড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো—জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক্‌স, সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি, মেশিন অপারেশন বেসিক্‌স, অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং বেসিক্‌স ও আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্‌স।

তবে ফার্ম মেশিনারি, পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং এবং ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ট্রেডগুলো প্রস্তাবিত ১০টি ট্রেডের অতিরিক্ত হিসেবে সরকারি ৬৪টি টিএসসিতে চাহিদা ও প্রয়োজনের নিরিখে চালু থাকবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পুনর্বিন্যাস করা কোর্সগুলোর বিষয়ে অনুসরণীয় কার্যক্রম নিয়ে আরও বলা হয়েছে, ট্রেডগুলোর জন্য নতুনভাবে ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওর্য়াক (এনটিভিকিউএফ) দক্ষতা অর্জন উপযোগী পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকারি টিএসসিগুলোর এসএসসি ভোকেশনালের জন্য এনটিভিকিউএফ লেভেল-৩ শিক্ষাক্রম ও নম্বর নির্ধারণ করতে হবে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের জন্য এনটিভিকিউএফ লেভেল-২ অর্জন উপযোগী বিষয় ও নম্বর নির্ধারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম