কারিগরি শিক্ষা উন্নয়নে আধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপনে সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৭:৩৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:৩৯

কারিগরি শিক্ষা উন্নয়নে বিদেশি সহায়তায় আধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৫ অক্টোবর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং যুক্তরাষ্ট্রের ‘দি লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি’ লিমিটেডের পক্ষে আবু জুহুর নিজাম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

মন্ত্রণালয় জানায়, আধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন করে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তিতে ওয়েল্ডিং বিষয়ে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। টেস্টিং ল্যাব হিসেবেও এটি ব্যবহার হবে এবং ল্যাবের একটি ভার্চুয়াল ওয়েল্ডিং ইউনিট থাকবে।

এ ল্যাব ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে দেশের কারিগরি শিক্ষা খাতের ৩০০ জন শিক্ষককে মাস্টার ট্রেনার হিসেবে গড়ে তোলা হবে যারা পর্যায়ক্রমে সারা দেশে শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিবে। ল্যাবে যারা প্রশিক্ষণ নেবে তাদের ইতোমধ্যে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সহজে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

এই কর্মসূচির ফলে দেশে চলমান মেগা প্রকল্প ছাড়াও বেসরকারি আবাসন খাত, জাহাজ নির্মাণ শিল্প, সেতু ও বাণিজ্য স্থাপনা নির্মাণের জন্য দক্ষ লোকবল সৃষ্টি হবে এবং বিদেশেও উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম