স্যোশাল মিডিয়ায় প্রাথমিক শিক্ষকরা নজরদারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২২:০০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:০০

সরকারি চাকরিজীবীদের মতো এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্যোশাল মিডিয়ায়ও নজরদারিতে আনতে মনিটরিং কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ৭ অক্টোবর অধিদফতর, বিভাগ ও জেলা পর্যায়ে তিনিটি মনিটরিং টিম গঠন করা হয়।

মনিটরিং কমিটি গঠনের অফিস আদেশে জানানো হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২০ সালের ৭ মে’র পরিপত্র মোতাবেক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দেশনাগুলো বাস্তবায়ন করছে কিনা, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর, বিভাগ ও জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হলো।’

 

প্রাথমিক শিক্ষা অধিদফতর পর্যায়ের মনিটরিং টিম

ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি হলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন—প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন), পলিসি অ্যান্ড অপারেশন-এর পরিচালক এবং পরিচালক (প্রশিক্ষণ)। টিমের সদস্য সচিব হবেন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইএমডি) এবং উপপরিচালক (সংস্থাপন)।

 

বিভাগীয় পর্যায়

ছয় সদস্যের মনিটরিং টিমের জেলা পর্যায়ের মনিটরিং টিমের সভাপতি হবেন বিভাগীয় উপপরিচালক। সদস্যদের মধ্যে রয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (বিভাগীয় সদর জেলা), পিটিআই সুপারিনটেনডেন্ট, (বিভাগীয় সদর পিটিআই), কম্পিউটার সায়েন্স বিষয়ের ইন্সট্রাক্টর, (বিভাগীয় সদর পিটিআই) ও উপজেলা শিক্ষা অফিসার, (বিভাগীয় সদর উপজেলা)।  টিমের সদস্য সচিব সহকারী পরিচালক/শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট বিভাগ)। 

 

জেলা পর্যায়

জেলা পর্যায়ের ছয় সদস্যের মনিটরিং টিমের সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)। সদস্যদের মধ্যে রয়েছেন পিটিআই সুপারিনটেনডেন্ট (সংশ্লিষ্ট জেলা সদরে অবস্থিত পিটিআই), কম্পিউটার সায়েন্স বিষয়ের ইন্সট্রাকটর (সংশ্লিষ্ট জেলা সদরে অবস্থিত পিটিআই), উপজেলা শিক্ষা অফিসার (সদর উপজেলা শিক্ষা অফিস), ইউআরসি ইন্সট্রাকটর (সদর উপজেলা রিসোর্স সেন্টার) ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার (সদর উপজেলা শিক্ষা অফিস)। টিমের সদস্য সচিব সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)।

 

কার্যপরিধি

মনিটরিং টিমের কার্যপরিধি হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণপূর্বক কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২০ সালের ৭ মে’র পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটা পর্যবেক্ষণ ও বাস্তবায়নও করবে মনিটরিং কমিটি।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম