৪৩তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৪:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:৩৬

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর। এজন্য বুধবার (১৩ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উল্লেখ রয়েছে, পরীক্ষার্থীকে মোবাইল ফোনে পাঠানো এসএমএসের (বার্তা) নির্দেশনা অনুসরণ করতে হবে। 

পিএসসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ বিষয়ক বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাংক-ক্রেডিট কার্ডের মতো কোনও ডিভাইস, গহনা ও ব্যাগসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এসব সামগ্রী নিয়ে কোনও পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সহায়তায় মোবাইল ফোন, ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশি করে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে।

পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। সেই বার্তার নির্দেশনা সবাইকে অনুসরণ করতে হবে।

পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনও আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনও ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগে থেকে কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষা কেন্দ্রে কোনও প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশনের সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম