ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় প্রাথমিকের শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৬:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৫২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক লেখা ও ছবি পোস্ট করায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন হাওলাদার সাময়িক বরখাস্ত হয়েছেন। গত ২১ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিস এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে সাময়িক বরখাস্তকালীন প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন তিনি।

আদেশে জানানো হয়, স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর ফেসবুকে সহকারী শিক্ষক সুমন হাওলাদারের লেখা ও ছবি উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় অবমাননাকর ও উসকানিমূলক মনে করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মনিটরিং টিম। তার বিতর্কিত পোস্টের কারণে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লেগেছে।

মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে। জনমনে বিরূপ প্রতিক্রিয়া ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’র বিধি ১২ অনুযায়ী সুমন হাওলাদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনার আগে গত ৭ অক্টোবর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নজরদারিতে আনতে বিভাগ ও জেলা পর্যায়ে তিনিটি মনিটরিং টিম গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম