বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামের ১৯ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৫আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাপিত ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২১ অক্টোবর স্বাক্ষরিত আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এই নির্দেশ দেওয়া হয়। 

রবিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশটি প্রকাশিত হয়।

মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, শিক্ষক কর্মচারীদের এমপিও সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিধিবিধানের আলোকে সম্পন্ন হবে।

এমপিওভুক্তির নির্দেশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড় সদরের চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পাবনার ঈশ্বরদী উপজেলা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদরের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ, ময়মনসিংহের তারাকান্দার শেখ মুজিব কলেজ, ব্রাহ্মণপাড়া পূর্ব চন্ডিপুর বঙ্গবন্ধু নিম্ন-মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নোয়াখালীর কবিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ, পাবনার সাথিয়া উপজেলার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজ, জামালপুর সদরের বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল, গাজীপুর সদরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের মাধবপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের চিতলমারীর পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদরের শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি উচ্চ বিদ্যালয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম