সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগে তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:৪৪

দেশের সকল সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ সকল প্রতিষ্ঠানে কর্মরত ও শূন্যপদের তথ্য চেয়েছে সরকার।  আগামী ১১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে তথ্য পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।   

অফিস আদেশে জানানো হয়, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১ নভেম্বরের মধ্যে হার্ডকপি অফিস চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে ১৩০ নম্বর কক্ষে হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।

অফিস আদেশে অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধান, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ।

যেসব তথ্য পাঠাতে হবে

১) ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্তার পদ আছে কিনা?

 ২) আত্মীকৃত পদ কিনা?

 ৩) স্থায়ী পদ কিনা?

 ৪) ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল পদের স্কেল কত?

৫) গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার নাম।

৬) গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার মোবাইল নম্বর।

৭) গ্রন্থাগারিকের পদটি শূন্য থাকলে, কতদিন ধরে শূন্য?

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম