৩৮তম বিসিএস: নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে সুপারিশের ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৭:৪১আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:৪৩

৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশ পাননি এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফলাফল প্রকাশ করে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএসে অর্জিত মেধাক্রম, কোটা ও সংশ্লিষ্ট পদগুলো নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের ৪ নভেম্বরের বিশেষ সভায় মোট ৬৩ জন প্রার্থীকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসে’র লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশ পেতে আগ্রহী আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২।

এর আগে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ১ হাজার ৭৬৩ জনকে এবং নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেডে) ১ হাজার ১৩৯ জনকে সুপারিশ করা হয়েছিল।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম