জেএসসি-জেডিসিও হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২২:১৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২:২১

করোনা মহামারির কারণে প্রাথমিক সমাপনীর মতো এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাও হবে না। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়নে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডকেও একই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ জেডিসি পরীক্ষাও হচ্ছে না। মঙ্গলবার (৯ নভেম্বর) এই নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। 

এর আগে গত ৪ নভেম্বর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

মঙ্গলবার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জেএসসি-জেডিসিও হবে না

বিজপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি ও শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।

৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে করোনা সংক্রমণের পরিস্থিতিতে পঞ্চম শ্রেণির সমাপনী ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম