ডিগ্রি স্তরের ৭৭০ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২:৩৯

বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের ৭৭০ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৯ নভেম্বর) সব আঞ্চলিক পরিচালকদের এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। একইসঙ্গে এসব শিক্ষকের তালিকাও প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগ পাওয়া ৮৪১ জন তৃতীয় শিক্ষককে শর্তপূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা ও শর্তে বলা হয়েছিল—২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ পাওয়াদের এমপিওভুক্ত করা হবে।

আদেশে আরও জানানো হয়, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারির পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া ৭৭০ জন ডিগ্রি পর্যায়ের তৃতীয় শিক্ষককে অনলাইনে এমপিও অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব আঞ্চলিক পরিচালক অনুরোধ করা হলো।

এমপিওভুক্তির শর্ত

কলেজে নিয়োগ থেকে নিরবচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে কর্মরত থাকার বিষয়টি অধ্যক্ষ প্রত্যয়নের মাধ্যমে নিশ্চিত করবেন। নিয়োগ প্রক্রিয়ার কাগজপত্রে স্নাতক (পাস) স্তরে তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগের প্রমাণ থাকতে হবে। কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের কোনও শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না।  স্নাতক (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষক ছাড়া অন্য কোনও শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারি কোনও কলেজের তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত করা যাবে না।

শর্তে আরও বলা হয়েছে,  প্রতিষ্ঠানের ডিগ্রি স্তর এমপিওভুক্ত থাকতে হবে এবং তৃতীয় শিক্ষকদের নীতিমালা অনুযায়ী নিয়োগকালীন কাম্যযোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এমন প্রতিষ্ঠানের নতুনভাবে তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম