সনদসর্বস্ব লেখাপড়া থেকে বেরিয়ে আসতে চাই: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২১:২৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের লেখাপড়া অনেক বেশি পরীক্ষানির্ভর ও সনদসর্বস্ব। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই।

রবিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শিশু ও তরুণ সাংবাদিক সম্মিলন-২০২১’-এ ‘প্রজন্মের চোখে আগামীর নগর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের লেখাপড়া অনেক বেশি পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব। সেখান থেকে একবারে বেরিয়ে আসতে চাই। শেখাটা যেন আনন্দের হয়।’

‘আমরা সারা দিন পড়ছি‑ ক্লাসে পড়ছি, টিচারের কাছে পড়ছি, কোচিংয়ে পড়ছি, শুধু পড়ছি আর পরীক্ষা দিচ্ছি। শুধু পড়া, শিখছি কিনা, কাজে লাগাতে পারছি না, কোথায় প্রয়োগ হচ্ছে‑ তার কিছুই জানতে পারছি না।’

আমরা কত রকম সূত্র মুখস্থ করছি, তার কোথায় প্রয়োগ হচ্ছে তার কিছুই শিখলাম না। শুধু মুখস্থ করছি। আমরা কী করছি, আমাদের চারদিকে কোথায় কী ঘটছে, সেটা সত্যিকার অর্থে বুঝতে, ব্যাখ্যা-বিশ্লেষণ করতে শিখতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, বছর ধরে পড়ে বছর শেষে পরীক্ষা, সেই একদিনের পরীক্ষাতেই মূল্যায়ন সেটা যেন না হয়, ধারাবাহিক মূল্যায়ন হবে। পরীক্ষা হবে, প্রজেক্ট হবে, নানা রকম মূল্যায়ন হবে। একদিনে যেন মূল্যায়নটি না হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ও সৈয়দ বোরহান কবীর প্রমুখ।

প্রসঙ্গত, গতানুগতিক পরীক্ষা ব্যবস্থার বাইরে  গিয়ে ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দিয়ে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। ২০২২ সাল থেকে পাইলটিং এবং ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষানির্ভর ও সনদসর্বস্ব ব্যবস্থা থেকে ধারাবাহিক মূল্যায়নে নেওয়া হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি