দেরি হওয়ায় হলে ঢুকতে দেননি কেন্দ্র সচিব, মন্ত্রী বললেন ‘খতিয়ে দেখবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৯:২১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:২১

নোয়াখালীতে যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষা দিতে দেননি কেন্দ্র সচিব। এমন অভিযোগের বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনা হলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  ‘বিষয়টা খতিয়ে দেখবো, কী করা যায়।’

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

যানজটের কারণে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কেন্দ্রে আসতে দেখা গেছে, এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কথা ছিল পরীক্ষা হলে শিক্ষার্থীরা সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করবে। তারপর যদি কেউ প্রবেশ করে, পরীক্ষা শুরুর ১৫ মিনিট বা আধাঘণ্টা পরে যদি আসে, এখন দেড় ঘণ্টার পরীক্ষা। তাহলে কিন্তু আসলেই একটা সমস্যা। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখবো, কী করা যায়। এমনিতেও পরীক্ষা ‍শুরু হয়ে যাওয়ার পরে ২/৪ মিনিট পর যদি কেউ আসে কখনও কখনও অ্যালাউ করা হয়, তারপর আর অ্যালাউ করা হয় না। তারপরও বিশেষ পরিস্থিতি আমরা খতিয়ে দেখবো। 

শুভেচ্ছা জানাতে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রাস্তা অবরোধের কারণে একটি কেন্দ্রে দুজন শিক্ষার্থী সকাল ১০টার পরে ঢুকতে বাধ্য হয়েছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এবং এটি হওয়া উচিৎ না। এই পরীক্ষাগুলোর সময় পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন হয় এরকম কিছু করা উচিত নয়।’ 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম