বই উৎসব না হলেও বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:২৬

করোনার সংক্রমণের কারণে আগামী বছরও পাঠ্যপুস্তক উৎসব হয়তো করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তবে উৎসব না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এইচএসসি এবং মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এবছর যথা সময়ে বই দেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।  গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।’

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।  এখন সামনে যেটুকু সময় আছে সে সময়ে ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম