বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উচ্চশিক্ষায় অনবদ্য অবদানের জন্য অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল)অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঢাকায় অবস্থানরত অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরের রিসার্চ ও ইনোভেশনের প্রধান প্রফেসর ড. দাতো চি মুসা যৌথভাবে অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর ড.সিরাজুল ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ ফরাসউদ্দিন, প্রফেসর তাসলিমা মনসুর, ড. কাজী আনিস আহমেদ ও প্রফেসর ড. রেজওয়ান খানকে বাংলাদেশে উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য এএবিএল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
/এসআইএস /এসএম/এমএসএম








