সেই ‘জালিয়াত’ শিক্ষককে ডেকেছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২৩:৩৫আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২৩:৩৫

বরখাস্ত হওয়া এক শিক্ষক নিয়োগ জালিয়াতি করে নিজেকে প্রধান শিক্ষক দাবি করার ঘটনার সুরাহার করতে শুনানি ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পাঠানো হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত সহকারী শিক্ষক জাহাঙ্গীর সেলিম ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ২০১৪ সালের ৩ আগস্ট সাময়িক বরখাস্ত হন। বরখাস্তের পর জালিয়াতির আশ্রয় নিয়ে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হন তিনি। ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ২০১৩ সালের ১৩ জুন প্রধান শিক্ষক পদে নিয়োগপত্র তৈরি করেন। গোপনে জাল কাগজপত্র জমা দিয়ে এমপিও আবেদন করে ২০১৩ সালের নভেম্বরে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হন।

বিষয়টি জানাজানি হলে ওই সময়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে কুলসুম ম্যানেজিং কমিটির সভাপতিসহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন স্তরে অভিযোগ করেন। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর তার এমপিও স্থগিত করা হয়। ফৌজদারি আইনে মামলার করার নির্দেশ দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে জালিয়াত শিক্ষকের এমপিও স্থায়ীভাবে কর্তনের আবেদন জানান বর্তমান প্রধান শিক্ষক উম্মে কুলসুম।

জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উম্মে কুলসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সভায় আমি এবং জালিয়াতির দায়ে বরখাস্ত জাহাঙ্গীর সেলিমের সশরীরে শুনানির সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৮ মার্চ শেরপুর জেলা শিক্ষা অফিসারকে শুনানির তারিখ ও সময় পরে জানানো হবে বলে অবহিত করা হয়। এরপর আর শুনানি অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবারের চিঠিতে আগামী ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। উভয়পক্ষকে হাজির থাকতে বলা হয়েছে। ’

উম্মে কুলসুম জানান, জালিয়াতির দায়ে জাহাঙ্গীর সেলিমের বিরুদ্ধে অধিদফতর মামলার করার নির্দেশ দিয়েছিল। মামলার পর আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অভিযোগ গঠনের দিনই জাহাঙ্গীর সেলিমকে জেল হাজতেও পাঠায় আদালত।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম