শিক্ষা অফিসার পদে পদায়নে সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৪ নভেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:০৮

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য সিনিয়র শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। বুধবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তথ্য পাঠাতে সকল উপপরিচালক, সকল জেলা শিক্ষা অফিসার  অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের নিয়োগ বিধিমালা মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন ৫ হাজার ৪৫২ জন পদোন্নতি প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।

অফিস আদেশে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদেরর মধ্য থেকে (জ্যেষ্ঠতানুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলি-ভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে dd-sec@@dshe.gov.bd ই-মেইলে আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এপিএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম