জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি ভুয়া 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কোনও পরীক্ষা স্থগিত করা হয়নি। নোটিশটি ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিশে গুরুত্ব না দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্বাক্ষরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমানের নামে ভুয়া নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুয়া নোটিশে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ সকল পরীক্ষা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান বলেন, এ ধরনের কোনও নোটিশ ইস্যু করা হয়নি। ভুয়া এই নোটিশে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্টদের ওয়েবসাইট ফলো করতে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম