সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামারসহ ৫ পদে আসছে পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ২২:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২২:০৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং এর আওতাধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি পদোন্নতি দেওয়া হচ্ছে। পদগুলো হলো সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপোরেশন সুপারভাইজার, সহকারী প্রোগ্রামার এবং সিনিয়র কম্পিউটার অপারেটর। এসব পদে ফিডার পদধারী প্রার্থীদের তথ্য চেয়েছে মাউশি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাউশির এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করা যাবে। 

অফিস আদেশে সিস্টেম অ্যানালিস্ট (গ্রেড-৫), প্রোগ্রামার (গ্রেড-৬), কম্পিউটার অপারেশন সুপারভাইজার (প্রেড-৬), সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯), সিনিয়র কম্পিউটার অপারেটরের (গ্রেড-৯) শূন্য পদে পদোন্নতির লক্ষ্যে তথ্য পাঠাতে বলা হয়।

অফিস আদেশের তথ্যানুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর শর্তানুযায়ী মাউশি এবং এর আওতাধীন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত প্রার্থীদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছক পূরণ করে তিন সেট আবেদন প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের শর্তে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানের একাধিক প্রার্থীর ক্ষেত্রে প্রত্যেকের তথ্য আলাদা ছকে ও আলাদা আবেদনপত্রে পাঠাতে হবে। নির্দিষ্ট তারিখের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

আবেদনপত্রের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরের পাশাপাশি অবশ্যই তার মোবাইল নম্বর থাকতে হবে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম