ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগে শিক্ষকদের ভূমিকা রাখতে বললেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ২৩:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২৩:৪৪

উচ্চশিক্ষা শেষে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প ও বিদ্যাপীঠের সমন্বয়ে (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপ) শিক্ষকদের আরও বড় ভূমিকা রাখতে হবে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাতে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘উচ্চশিক্ষা শেষে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সকলের দায়িত্ব রয়েছে। চাকরিদাতাদের অভিযোগ—তারা যে যোগ্যতাগুলো চান, চাকরিপ্রার্থীদের মধ্যে অনেক সময় তা পাওয়া যায় না। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এর সমাধানে শিক্ষক ও শিল্প-মালিকদের বসতে হবে। ইন্ডাস্ট্রির চাহিদানুযায়ী শিক্ষার্থীদের তৈরি করতে হবে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার সংযোগ করতেই হবে।’

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলের নির্মাণকাজের উদ্বোধন  করেন দীপু মনি।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের