সব ধরনের ফি নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪১

সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি’র পাশাপাশি সব ধরনের ফি নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। বুধবার (১৫ ডিসেম্বর)  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত  অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভর্তি ফি, টিউশন ফি, সরকারি কর্মচারী ফি ও ইন্টারনেট ফি ছাড়া  সব ধরনের ফি আদায় না করার নির্দেশনা ছিলে। এখন থেকে আর কোনও ফি আদায়ে বাধ্যবাধকতা থাকলো না।

অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।

নির্দেশনায় আরও বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার