মুজিববর্ষ উপলক্ষে ঢাবির ১০০ শিক্ষার্থী পেলো বাইসাইকেল

ঢাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২০:১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১০০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে ডাকসু ছাত্রলীগ প্যানেল (২০১৯-২০)।

সোমবার(২০ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে ‘মুজিববর্ষ বাইসাইকেল কর্মসূচি’র উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান প্রধান। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সাদ বিন কাদের চৌধুরী তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রেখেছে। সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ দেই। কারণ প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা একটি মূল্যবোধ। এক্ষেত্রে সাদ ও তার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিশ্রুতি রেখেছে। মুজিব শতবর্ষে ১০০ সাইকেল প্রদান করা একটা মাইলফলক। ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে একটা নিরাপদ ক্যাম্পাস যা ঢাবির মাস্টার প্ল্যান বাস্তবায়নে সহায়ক হবে।

আব্দুর রহমান বলেন, যে রাজনৈতিক অশুভ অপশক্তিরা  ছাত্রলীগকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছিল তাদের সেই অশুভ চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকে তারা নিজেরাই ছাত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে।

এবিএম মোজাম্মেল হক বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অতীতের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ গৌরবোজ্জ্বল ও অনন্য সাধারণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

বাংলাদেশ ছাত্রলীগ সহ সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায়  ও ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন।

উল্লেখ্য, ২০২০ সালে নাভানা গ্রুপের সহায়তায় মুজিববর্ষে ঢাবি শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের এ কর্মসূচি গ্রহণ করে ডাকসু ছাত্রলীগ প্যানেল।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম