ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই করেন।  

ইউজিসি জানায়, এই চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে দুই পক্ষের একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। এই ক্ষেত্রগুলো হচ্ছে— বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালী করা, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালু, গোইং গ্লোবাল পুনরায় চালু, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরু, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা প্রদান, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা প্রদান এবং উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগামে যৌথভাবে কাজ করা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন— ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে গত ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে— শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেইজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত, ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশনের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইউজিসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম