১ ফেব্রুয়ারি নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১২:৪১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:০২

২০২৩ সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। তার আগেই আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি এ কথা জানান।

পাইলটিং শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিকের ১০০টি এবং প্রাথমিকের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে গবেষণার জন্য সাতটি প্রতিষ্ঠানে পাইলটিং হলে সমস্যা নেই বলে জানান দীপু মনি।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘সাতটি প্রতিষ্ঠানের পাইলটিংয়ে থাকছে মাধ্যমিকের সপ্তম শ্রেণি এবং প্রাথমিকের প্রথম শ্রেণি।  এই দুই শ্রেণির বইগুলো ১ ফেব্রুয়ারির মধ্যেই তৈরি হয়ে যাবে।’

শিক্ষার্থীর নতুন বছরের বই দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‌‘৯৫ শতাংশের বেশি বই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। সেটাও আমরা  জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।’

তিনি বলেন, ‘এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বিতরণ করা হবে। এতে কোনও রকম সমস্যা হবে না। শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে।’

ছাপাখানা পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি প্রেসে দেখলাম, কাজ পুরোদমে চলছে। কাজ সবটুকুই শেষ হয়ে গেছে। আগামী দু’দিনের মধ্যে বাঁধাই হয়ে যাবে।’

দীপু মনি বলেন, ‘স্বাস্থ্যবিধির কারণেই ১ জানুয়ারি বই দিতে পারবো না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি বই স্কুলে স্কুলে পৌঁছে যাবে। বাকি বই ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে।’

শিক্ষামন্ত্রী জানান, ‘এনসিটিবির পক্ষ থেকে সপ্তাহে দুই দিন প্রেস পরিদর্শনে আসে। ২০০টি প্রেসে কাজ চলছে ১৫৮টি মাধ্যমিকে আর ৪২টি প্রাথমিকে। আর যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে, তারা নিয়মিত পরিদর্শনে আসে। প্রাক-প্রাথমিক নিয়ে সমস্যা হয়েছিল। সেটা সমাধান হয়ে গেছে।’

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন
সর্বশেষ খবর
জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী
জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী
আমরা ১১ মাসে যা করেছি, ঢাবিতে ১০৫ বছরে কেউ তা করেনি: সাদিক কায়েম
আমরা ১১ মাসে যা করেছি, ঢাবিতে ১০৫ বছরে কেউ তা করেনি: সাদিক কায়েম
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা