প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান ১ মার্চ থেকে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩

দেশের প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে আগামী ১ মার্চ থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর বিষয়টি রবিবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।   

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, ১০ দিন বা দুই সপ্তাহ পর প্রাথমিক স্তরে পাঠদানের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি আরও ১০ দিন বা দুই সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  
 
এসময় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা তো প্রাইমারি স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি স্কুল খুলে দেই তাহলে প্রাক-প্রাথমিক নিয়েও ভাববো। কারণ তারা তো ছোট শিশু।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম