ঢাবিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হতে পিএইচডি ডিগ্রি লাগবে

ঢাবি প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ২২:১৯আপডেট : ২১ মার্চ ২০২২, ২২:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের এখন থেকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পিএইচডি ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২১মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপাচার্য  জানান, আজ  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাট্যোৎসবে তিনি যথাসময়ে উপস্থিত না হতে পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং থাকায় আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি।’ অ্যাকাডেমিক কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে  উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে।’

পরে এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এটি অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ ভর্তি কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

অ্যাকাডেমিক কাউন্সিলের আরেকটি সূত্র জানায়, কাউন্সিলের বৈঠকে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা হয়। আগামী জুনের মধ্যে ভর্তি পরীক্ষা  নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণ ভর্তি কমিটির সভায় দিন তারিখ নির্ধারণ করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম