জবাবদিহি নিশ্চিতে বাউবিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ২২:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২২, ২২:৩৪

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

সোমবার (২৮ মার্চ) তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও প্রাতিষ্ঠানিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি।

উপচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সুবিধাভোগীদের তথ্য প্রদান ব্যবস্থাপনা জোরদার করার জন্য কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আমি মনে করি, এই আইনের সুষ্ঠু প্রয়োগ যদি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে পারে, তবে এখানেও কাজের স্বচ্ছতা জবাবদিহি বৃদ্ধি পাবে। পাশাপাশি দুর্নীতি কমবে ও সুশাসন প্রতিষ্ঠা পাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে।’ 

কর্মশালার রিসোর্স পারসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিম তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং জনগণের অধিকার নিয়ে বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন করেন। বাউবি’র বিভিন্ন আঞ্চলিক, উপ-আঞ্চলিক কেন্দ্রে তথ্য কর্মকর্তা নিয়োগ এবং জনগণকে কাঙ্ক্ষিত তথ্য সরবরাহের কথা তুলে ধরেন তিনি।

মাঠ পর্যায়সহ বিভিন্ন স্তরে তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার উল্লেখ করে ড. সাদেকা হালিম বলেন, ‘তথ্য পাওয়ার অধিকার সবার আছে তবে যতটুকু যৌক্তিক ততটুকু উপস্থাপিত হতে পারে।’ বাউবি’র প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা ও কেসস্টাডির ওপর গুরত্ব দিতে পরামর্শ দেন তিনি।

উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।

দিনব্যাপী এ কর্মশালার সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

/এসএমএএপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক