বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৯:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:৩৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ’ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারে  এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়। যে কোনও ডিসিপ্লিন থেকে যে কেউ এসে বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা যেন শুধুমাত্র ডুয়েটে নয় বরং সকল বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত।

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের অজানা ভবিষ্যতের নতুন কর্মসংস্থানের জন্য  তরুণ প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে কোনও ধরনের কর্মসংস্থান থাকবে তা এখনও আমাদের অজানা। অনেক কর্মসংস্থান হারিয়ে যাবে তবে কিছু কর্মসংস্থান সবসময়ই থাকবে। আবার নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এমন একটি অজানা ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করা কঠিন হলেও আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান।

সেমিনারে সম্মানিত আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার নাথ। 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম