শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শাহ্ নইমুল কাদের। একইসঙ্গে তত্ত্বাবধায়ক ওই প্রকৌশলীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ নাইমুল কাদেরকে প্রশাসনিক ও আর্থিক সক্ষমতাসহ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব এবং প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হলো। আগামী ১ মে থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রসঙ্গত, চলতি দায়িত্বে থাকা বর্তমান প্রধান প্রকৌশলীর মেয়াদ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ হচ্ছে।









