‘বিদ্যমান ব্যবস্থায় সৃজনশীল শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ২২:৩৯আপডেট : ১০ মে ২০২২, ২২:৩৯

‘বিদ্যমান পরীক্ষা ব্যবস্থায় সৃজনশীল মেধার শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১০ মে) রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাসের মধ্যে বই পড়ছি, বাড়িতে গিয়ে বই পড়ছি, কোচিং সেন্টারে ব্যস্ত বাবা-মা সন্তানদের নিয়ে। শেখার মধ্যে আনন্দটাই উবে গেছে। বই পড়লাম, পরীক্ষা দিলাম নম্বর পেলাম। জিপিএ-৫-এর উন্মদনায় ব্যস্ত হয়ে গেলাম। আমাদের সংস্কৃতি হয়ে গেছে— শুধু বড়রাই প্রশ্ন করবে, ছোটরা প্রশ্ন করবে না। আমরা বড়রা ছোটদের জানার আগ্রহ বাড়তে দেই না।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষোর্থীদের প্রশ্ন করতে নিরুৎসাহিত করি। শিক্ষার্থীদের কল্পনা শক্তি বাড়িয়ে তোলার সুযোগ তৈরি করা উচিত। অথচ আমরা শিক্ষার্থীর বেড়ে ওঠার সেই জগতকে বন্ধ করে দিয়ে বই-পুস্তক বেঁধে দেই। সেই বই পুস্তকের লেখাগুলো লিখতে পারলে, আমরা ভালো নম্বর দেই। কিন্তু আমাদের যে পরীক্ষা ব্যবস্থা, তাতে সৃজনশীল মেধার শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে না।’

অনুষ্ঠানে এথিক্স অ্যাডভান্স টেকলোনজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. মারসি এম. টেম্বন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম