অতিরিক্ত ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৩:৫৫আপডেট : ১১ মে ২০২২, ১৩:৫৫

সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১১ মে) আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর দুই দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি নিবন্ধন ৫০ টাকা হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

শিক্ষার মানোন্নয়নের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। আবার কারোনার কারণে আমরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। প্রযুক্তি ব্যবহারে অনেক অভিজ্ঞ হয়ে উঠেছি। শিক্ষার্থীদের সবাই অনলাইনে পড়াশোনার সুযোগ পায়নি। যারা পেয়েছে তাদেরও কিছু কিছু ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা কাজ করে চলেছি।’

কর্মশালায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও অংশগ্রহণকারী। 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম