প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৯:৪৬আপডেট : ১৯ মে ২০২২, ১৯:৪৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’–এর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২০ মে) অনুষ্ঠিত হবে। দেশের ২৯ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান,  তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে। পরীক্ষায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী অংশ নিচ্ছে। প্রথম ধাপে দেশের ২২টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২২ এপ্রিল। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২০ মে) দ্বিতীয় এবং আগামী ৩ জুন তুতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার ২৯ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষায় ৩২ জেলার পরীক্ষার্থীরা অংশ নেবে।

শুক্রবার পরীক্ষা হবে—নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়।

উল্লেখ্য, বন্যার কারণে সিলেট জেলার পরীক্ষা তৃতীয় ধাপে নেওয়া হবে।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম