‘শিক্ষার্থীদের জীবন গঠনে দিক নির্দেশকের ভূমিকা নিতে হবে শিক্ষকদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৯:০৪আপডেট : ২৪ মে ২০২২, ১৯:০৪

শুধু জ্ঞান বিতরণ নয়, শিক্ষার্থীদের জীবন গঠনের দিক নির্দেশকের ভূমিকা পালনে শিক্ষকদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা  অ্যাকাডেমি (নায়েম)- এ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ১৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই বর্তমান প্রজন্মের মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ উন্নয়ন। বাংলাদেশে  বিকল্প সুযোগের স্বল্পতা থাকায় উচ্চ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করেন। এত বিপুল  শিক্ষার্থীর কর্মসংস্থান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে  বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন হয়ে উঠতে পারেন, সেদিকে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মনোযোগী হতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, ‘কেবল জ্ঞান বিতরণ না করে শিক্ষার্থীদের জীবন গঠনের দিক নির্দেশকের ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে। ছাত্রছাত্রীদের সফট স্কিল অর্জনে তাদের সহায়তা করতে বলেন তিনি।

উপমন্ত্রী প্রশিক্ষণে ভালো কৃতিত্বের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় সচিব মো. আবু বকর ছিদ্দিক বলেন, ‘শিক্ষকতা একজন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, যা অন্য পেশায় সম্ভব নয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মন মানসিকতা বুঝে পাঠদান এবং শিক্ষকদেরকে জীবনব্যাপী জ্ঞানচর্চায় নিবেদিত থেকে নিজেকে সমৃদ্ধ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম।/এসএমএ/

এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম