‘শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২২, ১৩:০৯আপডেট : ২৫ মে ২০২২, ১৩:০৯

শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৪ মে) সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে মিটিং অব দ্য এডুকেশন ফোর জিরো এলায়েন্স সভায় তিনি এ মন্তব্য করেন।  

বুধবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে মিটিং অব দ্য এডুকেশন ফোর জিরো এলায়েন্স এর সভায়ও চার জন বক্তার অন্যতম হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় বাংলাদেশ সরকারের উদ্যোগে তৈরি ন্যাশনাল বেল্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে ক্লোজিং দ্য এডুকেশন গ্যাপ এক্সলেটর-এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। এ সেশনে শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এছাড়া ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘হোয়ার উইল দ্য জবস অব টুমোরো কাম ফরম?’ (Where will the jobs of tomorrow come from?) শীর্ষক প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে অংশ নেন ডা. দীপু মনি। তার সঙ্গে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শাম্পান, সুইডেনের অর্থমন্ত্রী মিকায়েল ড্যামবার্গ এবং নেদারল্যান্ডসের বুর্টজর্গ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়স ডি ব্লক। আলোচনায় মডারেটর ছিলেন নিউ ইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর রেবেকা ব্লুমেনস্ট্যাইন।

এ সময় ডা.  দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী মানবসম্পদ তৈরির কর্মযজ্ঞ শুরু। সব ক্ষেত্রে সমতা, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করা হচ্ছে।’

দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসুযোগ তৈরি করা, নতুন প্রজন্মের জন্য মানুষ ও পৃথিবীর কল্যাণকেন্দ্রিক কর্ম সৃষ্টি করা, নারীর কর্মজগতে প্রবেশকে অবাধ করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের