বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৮ জন সহকারী অধ্যাপক এবং ২৭ জন প্রভাষককে বিভিন্ন কলেজে ও প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। বুধবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বদলি করা এই শিক্ষকদের আগামী ২৯ মে কর্মরত প্রতিষ্ঠান থেকে বিমুক্ত হয়ে ওইদিন বিকালে বদলি করা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।









