অনিয়ম ধরার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষোভ সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৮:৪৪আপডেট : ২৬ মে ২০২২, ১৮:৪৪

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ)’। দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের দায়িত্ব এই সংস্থার। অথচ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ডিআইএ কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

বৃহস্পতিবার (২৬ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুর্নীতির  প্রতিবেদন এবং তা প্রতিরোধ সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণী সভায় সচিব এই ক্ষোভ প্রকাশ করেন।

সচিব আবু বকর ছিদ্দীক বলেন, ‘সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক এবং প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির তথ্য উদঘাটনের দায়িত্ব পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের। অথচ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার অভিযোগ করেছে দুদক। ‘

ক্ষোভ প্রকাশ করে সচিব সভায় গত দশ বছরে দুর্নীতি অনুসন্ধানে এই প্রতিষ্ঠান কার্যকর কী পদক্ষেপ নিয়েছে তার প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন সচিব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনস্থ বিভন্ন দফতর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা বাধ্যতামূলক সরকারি নিয়ম নীতি অনুসরণ, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম অবহেলা ও দুর্নীতির অভিযোগ ওঠে। বর্তমান পরিচালকের বিরুদ্ধে সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ যায় বলে সংশ্লিষ্টরা জানান।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম