শিক্ষা প্রকৌশলে বেনামে ঠিকাদারি, তথ্য চেয়েছেন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৯:৪১আপডেট : ২৬ মে ২০২২, ১৯:৪১

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) অনিয়ম-দুর্নীতির খোঁজ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। সেখানে কোনও কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কিনা সেই তথ্য চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) বৃহস্পতিবার (২৬ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুর্নীতির প্রতিবেদন এবং তা প্রতিরোধ সংক্রান্ত সুপারিশমালার বিষয়ে করণীয় নির্ধারণী সভায় এই তথ্য চান সচিব।

সভায় সচিব মো. আবুবকর ছিদ্দীক শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনিয়ম-দুর্নীতির খোঁজ-খবর নেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কোনও কর্মকর্তা বেনামে ঠিকাদারির সঙ্গে জড়িত কিনা তা জানতে চান। যদি বেনামে কোনও কর্মকর্তার ঠিকাদারি থাকে তাহলে তার তথ্য দিতে সভায় নির্দেশ দেন সচিব।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনেক কর্মকর্তা আত্মীয়-স্বজনের নামে ঠিকাদারি করান—এমন অভিযোগ রয়েছে দুদকের কাছে।  দুদকের দেওয়া প্রতিবেদনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনিয়ম-দুর্নীতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।  

সভায়, পাঠ্যপুস্তক মুদ্রণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে আলোচনা হয়।  টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশনা দেন সচিব।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর, সংস্থার দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া প্রতিবেদনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দফতর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম