নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ২২:২৯আপডেট : ৩১ মে ২০২২, ২২:৪৫

আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখনে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটি’র পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাদের নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের জন্য শিক্ষাক্রম প্রণয়ন করেছি। শিক্ষা যেন সব ক্ষেত্রেই আনন্দময় হয়, সেটিই আমাদের চেষ্টা। আমাদের শিক্ষা খুব বেশি পরীক্ষানির্ভর সনদ সর্বস্ব এবং অনেক বেশি মুখস্থনির্ভর। আমরা ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু তার প্রয়োগ দেখতে পারি বা নিজেরা করতে পারি। হয়তো অনেক সার্টিফিকেট আছে। কিন্তু আমরা পুরোপুরি জ্ঞানটা কাজে লাগাতে পারিনি। তা থেকে বেরিয়ে এসে আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখনে যাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী যা শিখবে তা কাজে লাগাতে পারা দরকার। আমাদের নতুন শিক্ষাক্রম আমাদের সেই দক্ষতায় দক্ষ করে তুলবে।’         

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক দিল আফরোজ। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক ও উপাচার্য অধ্যাপক মুহাম্মেদ ফায়াজ খান বক্তব্য রাখেন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের