শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৮:৩০আপডেট : ০৭ জুন ২০২২, ১০:২৪

২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দফতর প্রধানদের মাঝে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। পুরস্কার হিসেবে তিনি সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

সোমবার (৬ জুন) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, চলতি বছরে সুষ্ঠু ও সুন্দরভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠান, জাতীয় শিক্ষানীতির আলোকে দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা প্রচলন, প্রাথমিক শিক্ষার কারিকুলাম পরিমার্জন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনসুরুল আলম।

এ ছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত প্রয়োজনে পৃথিবীর নানা দেশে প্রশিক্ষণ ও কনফারেন্সে যোগদান করেন।

১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেওয়া এ কর্মকর্তা ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়ায় জন্মগ্রহণ করেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের