‘বন্যা পরিস্থিতির ওপর নির্ভর করছে এসএসসি পরীক্ষা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৫:১৬আপডেট : ২১ জুন ২০২২, ১৫:৩৪

এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ নির্ভর করছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতি বুঝে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার (২১ জুন) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হলে ঈদের আগেই শুরু করা হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষা। আর পরিস্থিতির অবনতি হলে আসন্ন ঈদুল আজহার পর নতুন রুটিনে পরীক্ষা শুরু করা হবে। এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই, কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

জানতে চাইলে তপন কুমার সরকার বলেন, ‘সিলেট থেকে পানি নামা শুরু করলেও নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে। কবে নাগাদ বন্য পরিস্থিতি স্বাভাবিক হবে তা বুঝতে পারছি না। পরিস্থিতি বিবেচনা করে নতুন রুটিন প্রকাশ করবো।’

বন্যা পরিস্থিতি বুঝে ঈদের আগে শুরু করা সম্ভব হবে কিনা জানতে চাইলে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যদি সম্ভব হয় তাহলে ঈদের আগে শুরু করবো। তবে নির্ভর করছে বিন্যা পরিস্থিতির ওপর। যদি ঈদের আগে শুরু করা না যায় তাহলে ঈদের পর এসএসসি পরীক্ষা শুরু করা হবে।’

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসি পরীক্ষা নেওয়া শুরু করতে দুই মাস সময় প্রয়োজন হয়। সে কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।’ 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম