বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৮:৫৫আপডেট : ২২ জুন ২০২২, ১৮:৫৫

বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (২২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালককে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় জেলা/উপজেলায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকবলিত এবং কত শিক্ষার্থী বন্যাকবলিত রয়েছে তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে।

মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ই-মেইল ([email protected]) এ সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সব তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য মাধ্যমিকের আঞ্চলিক উপ-পরিচালকের  ই-মেইল থেকে পাঠাতে হবে।

উল্লেখ্য যে, বিচ্ছিন্নভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান/ উপজেলা বা জেলা হতে তথ্য পাঠানো গ্রহণযোগ্য হবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম