মানসম্মত শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৭:১৮আপডেট : ২৭ জুন ২০২২, ১৭:১৮

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (২৭ জুন) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে (এনআইএস) অংশীজনদের নিয়ে এক সভার উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত সাফল্য পাবে বলে মনে করেন আবু তাহের।

ইউজিসি’র এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) টিমের এই আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে ইউজিসি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে।’

আবু তাহের বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও বিশ্ববিদ্যালয়গুলোর কর্মদক্ষতা যাচাই করে বাজেট বরাদ্দ শুরু হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেট শতভাগ কর্মদক্ষতার ভিত্তিতে প্রদান করা হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হচ্ছে।’

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘নৈতিকতা, সততা ও আচরণগত মানদণ্ড ঠিক রেখে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। দাফতরিক দায়িত্ব পালনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা করা সম্ভব।’

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে সভায় ইউজিসি, জনতা ব্যাংকের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ইউজিসি সিনিয়র সহকারী পরিচালক ও এনআইএস এর বিকল্প ফোকাল পয়েন্ট মো. মামুনের সঞ্চালনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা নিয়ে বিষয়বস্তু উপস্থাপন করেন এপিএ টিমের সদস্য মো. রবিউল ইসলাম।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম