অনিয়ম ঠেকাতে মনিটরিং বাড়াবে ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৭:১৬আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:১৬

বিশ্ববিদ্যালয় পরিচালনা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে দুর্নীতি-অনিয়ম খতিয়ে দেখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২৯ জুন)  ইউজিসিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। 

ড. দিল আফরোজা বলেন, ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য ব্যয় এবং মঞ্জুরি কমিশনের ব্যয় বাবদ সাড়ে ১০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এখানে অর্থ ব্যয়ে কোনও অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা সেটি দেখার জন্য মনিটরিং করা হবে। একইসঙ্গে ইউজিসির কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারকে দুর্নীতি প্রতিরোধে জনবল নিয়োগে হায়ারিং অ্যান্ড ফায়ারিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন ড. দিল আফরোজ। তিনি বলেন, চাকরি চুক্তিভিত্তিক হলে কাজে গতি আসবে, জবাবদিহি বাড়বে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, অবৈধ সম্পদ যাতে কেউ অর্জন করতে না পারে সেজন্য যথাযথ আইন প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজে দুর্নীতির লাগাম টেনে ধরতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ টিমের ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় সেমিনারে কমিশনের উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সমমান পর্যায়ের ৪০ কর্মকর্তা অংশ নেন।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম