শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৫:২৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:২৪

আপাতত স্কুল-কলেজ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপতত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে ১২ বছরের কম বয়সী যারা আছে, তাদের টিকা কবে থেকে শুরু করতে পারবো, সেটা নিয়ে কথা বলছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।’

সংবাদ সম্মেলনে দেশের বেসরকারি ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি