বাদপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও আবেদন ২১ জুলাইয়ের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৯:৪০আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:৫০

যে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য ২০২১ সালের ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করেছে, কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি; সেসব প্রতিষ্ঠান আগামী ২১ জুলাইয়ের মধ্যে আপিল আবেদন করার সুযোগ পাবে।

বুধবার (৭ জুলাই) রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, আপিল আবেদন নির্ধারিত ছক পূরণ করে সংযুক্তিসহ তার স্ক্যানড্ কপি mpo [email protected] ই-মেইল ঠিকানায় এবং মূল কপি ডাক বিভাগের মাধ্যমে- উপসচিব, বেসরকারি মাধ্যমিক-৩, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৮১০, ভবন নং-৬ বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি এমন প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে যোগ্যতার স্বপক্ষে প্রমাণ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ২১ জুলাইয়ের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ই-মেইলের মাধ্যমে [email protected] ও ডাক বিভাগের মাধ্যমে উপসচিব, এমপিও, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৬১৯, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে পারবেন।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম