এমপিওভুক্তি থেকে বাদপড়া স্কুল-কলেজের তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ২০:৪৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:৪৪

দেশের নতুন করে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এমপিওভুক্তির ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আনুষ্ঠানিক ঘোষণার পর এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে।

আর যে সব প্রতিষ্ঠান আবেদন করেও এমপিওভুক্ত হতে পারেনি, সে সব প্রতিষ্ঠানের মধ্যে স্কুল-কলেজের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক অফিস আদেশের সঙ্গে এই তালিকা প্রকাশ করা হয়।    

এতে দেখা গেছে, এমপিওভুক্তি থেকে বাদ পড়েছে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৭৪০টি, মাধ্যমিক বিদ্যালয় ৮৭০টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২২১টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৩৯৭টি ও ডিগ্রির (পাস) ৩২৩টি।  

তবে বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টা ২০মিনিট পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাদপড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়নি।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম