ফাইলে আটকে আছে ৬৬০ শিক্ষকের ভাগ্য

এস এম আববাস
১২ জুলাই ২০২২, ১০:০০আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:০০

পদ সৃষ্টির আগেই অনেক মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় কম্পিউটার শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক। ২০১০ সালের (সংশোধিত ২০১৩) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল ও এমপিও নীতিমালা অনুযায়ী মাধ্যমিক স্তরে একজন কম্পিউটার শিক্ষক পদে এমপিওভুক্তির সুযোগ পান। কিন্তু নীতিমালা অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকরা এমপিওভুক্তির সুযোগ পাননি। ফলে বছরের পর বছর এসব শিক্ষকের ভাগ্য অনিশ্চয়তায় ঝুলে আছে। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন।

২০১৮ সালে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল ও এমপিও নীতিমালায় কম্পিউটার শিক্ষক পদ না রেখে করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পদ। ওই নীতিমালায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক দুটি স্তরেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। কম্পিউটার শিক্ষক পদটি সমন্বয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক পদে মাধ্যমিক স্তরে এমপিওভুক্তির সুযোগ দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী নিম্ন মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষক এমপিওভুক্তির সুযোগ পান না। কারণ নিম্ন মাধ্যমিকে কম্পিউটার শিক্ষকের পদ তৈরির আগেই প্রতিষ্ঠানগুলো কম্পিউটার শিক্ষক নিয়োগ দেয়। ফলে ২০১০ সালের নীতিমালা বা ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী পদ সমন্বয় করে নিম্ন মাধ্যমিক স্তরের কম্পিউটার শিক্ষক পদের শিক্ষকরা এমপিওভুক্তি থেকে বাদ পড়েন।  

এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্তির আবেদন জানানো হয়। ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন দেশের বিভিন্ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার শিক্ষক পদে এমপিওভুক্তির আবেদন করেন।

পরিস্থিতি বিবেচনা করে ২০১৮ সালের নীতিমালার আলোকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে ২০১৯ সালের ২৬ নভেম্বর বিশেষ বিবেচনায় এমপিওভুক্তির জন্য মতামত চাওয়া হয়। মতামত চাওয়ার প্রস্তাবে ২০১২ সালের আগে নিয়োগ পাওয়া নিবন্ধনধারী ও নিবন্ধনবিহীন সব কম্পিউটার শিক্ষকের এমপিওভুক্তির জন্য মতামত দিতে বলা হয়। মতামত চেয়ে সিনিয়র সচিব বরাবর পত্র দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওই সময়ের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

অধিদফতরের পত্রের আলোকে মন্ত্রণালয়ে ফাইল উত্থাপনের পর ২০২০ সালের ফাইল অনুমোদন দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কিন্তু রহস্যজনক কারণে এ বিষয়ে কোনও মতামত অধিদফতরকে জানায়নি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত দুই বছরের বেশি সময় ধরে ৬৬০ জন শিক্ষকের ভাগ্য এভাবেই ফাইলে আটকে আছে।

ভুক্তভোগী শিক্ষকদের পদ সমন্বয় করে এমপিও দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর যে পত্র দেয়, তার কোনও অগ্রগতি জানেন না শিক্ষকরা।  শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবন-যাপন করছেন। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘এগুলো পুরাতন বিষয়, সুবিধাভোগীরা আবেদন করলে আমি দেখবো। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবো।’

/এমএস/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম