প্রাথমিকের সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলার ক্ষমতা পেলেন জেলা শিক্ষা অফিসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:০০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দেওয়া হলো সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের।

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ১৯৮৫ সালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসাররাই বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করতেন।  তবে ২০১৮ সালের ২০১৮ সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা জারি হলে আগের নিয়ম বাদ যায়। 

২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারাই বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার করতেন। এ ক্ষেত্রে বিভাগীয় মামলা পরিচালনার এখতিয়ার নিয়ে উচ্চ আদলতে মামলার করার সুযোগ থাকে।

এই পরিস্থিতি এড়াতে মন্ত্রণালয় আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দিলো মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের ওপর অর্পণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব যথাক্রমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম