নতুন সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের দ্রুত আত্তীকরণ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৬:৩৭আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬:৩৭

আগামী ৩০ আগস্টের মধ্যে সদ্য সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের পে-প্রটেকশনের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। একইসঙ্গে ২০১৮ সালের  আত্তীকরণ বিধিমালা সংশোধন করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানায় শিক্ষক সংগঠনটি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৭ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন এবং পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

রবিবার  (৩১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ১৭ মে ৩০২টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য নির্বাচিত করা হয়। শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম।  ২০২০ সালের ১ জুন যাচাই বাছাই কাজকে গতিশীল করতে শিক্ষা মন্ত্রণালয় ৫টি কমিটির গঠনের অফিস আদেশ জারি করে। এতেও কাজের গতি বৃদ্ধি না পাওয়ায় মন্ত্রণালয় আবার ২০টি কমিটি গঠন  করলেও অধিকাংশ কমিটি  দায়িত্ব পালন না করায় আত্তীকরণ কাজের তেমন কোনও অগ্রগতি হয়নি।

শিক্ষকদের দাবি

১. আত্তীকরণ বিধিমালা -২০১৮ এর অসঙ্গতি দূর করে ১০০ শতাংশ কার্যকর চাকরিকাল  নির্ধারণ করে সবক্ষেত্রে কার্যকর করা, পদসোপান তৈরি ও পদোন্নতির ব্যবস্থাসহ শিক্ষক প্রতিনিধি সম্পৃক্ত করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা সংশোধন করা।

২. কালক্ষেপণ না করে সদ্য সরকারিকৃত কলেজের শিক্ষক কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।

৩. পদসৃজন বঞ্চিত শিক্ষক কর্মচারীদের রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তি করে তাদের নিয়োগশেস করা।

৪. ৩১ আগস্টের মধ্যে সদ্য সরকারি হওয়া কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন নির্ধারণে পে-প্রটেকশনের প্রজ্ঞাপন জারি ও  বাস্তবায়ন করা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম