‘বঙ্গবন্ধুর মতবাদ পুঁজিবাদী  বিশ্বের জন্য বড় হুমকি ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ২১:০২আপডেট : ২১ আগস্ট ২০২২, ২১:০২

শোষিতের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণতন্ত্রের মতবাদ পুঁজিবাদী বিশ্বের জন্য অনেক বড় হুমকি  ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২১ আগস্ট) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘১৫ আগস্ট ২০২২: শোক থেকে শক্তির ক্রম-উত্থান ’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মতাদর্শের কারণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের নির্যাতিত ও বঞ্চিত মানুষের অনুপ্রেরণার  উৎস।  তাই তাকে নিয়ে বিশ্ব মোড়লদের অনেক ভয় ছিল।’

শিক্ষামন্ত্রী বলেন বঙ্গবন্ধুর রক্তকেও অনেক বেশি ভয় ছিল ঘাতকদের। তাই তার পরিবারের প্রায়  সবাইকে  হত্যা করে তাকে নির্বংশ করার চেষ্টা করা হয়েছিল।  তাদের ভয় অমূলক ছিল না। তার প্রমাণ আজকের শেখ হাসিনা।  তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের  সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে  আমাদের অসাম্প্রদায়িক  ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থায়  জোর দিতে হবে।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম